Homeআন্তর্জাতিকভয়াবহ আগুনে বানিয়াচং বাজারে ৯ দোকান পুড়ে ছাই

ভয়াবহ আগুনে বানিয়াচং বাজারে ৯ দোকান পুড়ে ছাই

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত প্রায় ২টার দিকে বাজারে সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ রেস্টুরেন্টে আগুন লাগে। মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৩টি মুদি দোকান ও একটি ইলেকট্রনিক্স দোকানসহ মোট ৯টি প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুনের তীব্রতার কারণে কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব দোকান ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, মসজিদের ঘোষণা শুনে এসে তারা দেখেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, যোগাযোগ সমস্যার কারণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, আগুনে ৯টি দোকান পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা হতে পারে। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়; তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments