Homeবিনোদনলাকী আখান্দের অপ্রকাশিত গানে কণ্ঠ দিলেন স্বরলিপি

লাকী আখান্দের অপ্রকাশিত গানে কণ্ঠ দিলেন স্বরলিপি

নয় বছর আগে থেমে গিয়েছিল সেই জাদুকরী কণ্ঠের ছোঁয়া, কিন্তু ফুরিয়ে যায়নি তার সুরের মায়াজাল। দেশীয় সংগীতের ধ্রুবতারা ও সুরের জাদুকর লাকী আখান্দের অপ্রকাশিত এক কালজয়ী সৃষ্টির হাত ধরে আবারও স্মৃতির দুয়ারে কড়া নাড়ল বিষাদমাখা সুর। প্রথিতযশা গীতিকবি গোলাম মোর্শেদের কলমে আর লাকী আখান্দের অমর সুরে প্রাণ পাওয়া ‘না দুঃখ দিয়ে’ শিরোনামের গানটি নিয়ে ফিরলেন এ প্রজন্মের শিল্পী স্বরলিপি। গত ২৪ এপ্রিল প্রযোজনা সংস্থা ‘গান জানালা’র হাত ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল সেই হারিয়ে যাওয়া সুরের প্রতিধ্বনি, যার নেপথ্যে সংগীতায়োজনে ছিলেন সজীব দাস। গানটি প্রসঙ্গে গীতিকবি গোলাম মোর্শেদ বললেন,’ লাকী ভাইয়ের জন্য অনেক গানই আমি লিখেছিলাম। তার কিছু তিনি গেয়ে গেছেন ,কিছু সুর করা গান প্রকাশ হয়েছে অন্য শিল্পীদের কণ্ঠে ,আর কিছু গান রয়ে গেছে অপ্রকাশিত। এই গানটি সবমিলিয়ে লাকী ভাইয়ের জন্য যতগুলো গান আমি লিখেছি তার মধ্যে অসম্ভব প্রিয় একটি গান। যদি বলতে হয় তবে ব্বলতে পারি আমার লেখা সবচেয়ে প্রিয় তিনটি গানের মধ্যে এটি একটি। তিনি আরও বলেন, স্বরলিপি খুব সুরেলা একজন শিল্পী। তার গায়কী আমার দারুণ পছন্দের। লাকী ভাইয়ের এই গানটি আমার মনে হয়েছে স্বরলিপি ছাড়া আর কারও গলায় মানাবে না ,সে কারণেই তাকে দিয়েই গানটি গাওয়ানো। আমি বিশ্বাস করি শ্রোতাদের ভালো লাগবে গানটি।’ গানটির শিল্পী স্বরলিপি বলেন, ‘এ আমার অসীম সৌভাগ্য যে লাকী আখান্দ স্যারের সুর করা গান আমি গাইতে পেরেছি। আর যা লিখেছেন আরেক গুণী গীতিকবি গোলাম মোর্শেদ ভাই। একজন শিল্পী হিসেবে অনেক গানই আমরা গাই। কিন্তু তার মধ্যেও কিছু গান থাকে একেবারেই নিজের জন্য ,নিজের হয়ে যাওয়া গান। যা কিনা নিজের শিল্পীসত্তাতে প্রশান্তি এনে দেয়। এটি তেমনই একটি গান হয়ে থাকবে আমার জীবনে। কৃতজ্ঞতা গোলাম মোর্শেদ ভাইয়ের প্রতি এই গানটি আমাকে গাওয়ার সুযোগ করে দেবার জন্য।’ প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments