Homeচট্টগ্রাম‎মায়ানমারে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

‎মায়ানমারে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

‎মায়ানমারে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি


‎​
‎আবু বক্কর সিদ্দিক কক্সবাজার|

‎​বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র হাতে আটক হওয়া ১৩ বাংলাদেশীসহ ১৪ জেলেকে দীর্ঘ প্রচেষ্টার পর দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (০৯ মে) দুপুরে নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের টেকনাফে নিয়ে আসা হয়।

‎​ফেরত আসাদের মধ্যে ১৩ জন বাংলাদেশী নাগরিক এবং একজন বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক (এফডিএমএন/রোহিঙ্গা)।
‎​
‎​বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে এই জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অসতর্কতাবশত মায়ানমার জলসীমায় প্রবেশ করেন। তখন আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে মায়ানমারের অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে বন্দি করে রাখে। দীর্ঘদিন তারা সেখানে আটক অবস্থায় ছিলেন।

‎​বিষয়টি জানতে পেরে কক্সবাজার রিজিয়নের বিজিবি মানবিক কারণে উদ্যোগ গ্রহণ করে। আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ ও দীর্ঘ সমন্বয়ের পর অবশেষে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়।
‎​
‎​শনিবার সকালে বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদীর জিরো পয়েন্টে পৌঁছালে আরাকান আর্মি জেলেদের হস্তান্তর করে। সেখান থেকে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। বিজিবি জানায়, বর্তমানে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। সকল আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

‎​
‎​টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন:
‎​”সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির প্রধান দায়িত্ব। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারিত্ব ও আন্তরিকতার কারণেই এই জেলেদের দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মায়ানমারে আরও যারা আটক আছেন, তাদের নিরাপদ প্রত্যাবর্তনেও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

‎​জেলেদের ফিরে আসার খবরে তাদের পরিবার ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments