দোহাজারী পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ হিরু ইসলাম আজাদ

Written by

in

চট্টগ্রাম প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ হিরু ইসলাম আজাদ। দলের নেতাকর্মীদের একটি অংশের মতে, আসন্ন দোহাজারী পৌরসভা ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় রয়েছে।
সাংগঠনিক সূত্রে জানা যায়, তিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্স (ZCF) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ জিয়া স্মৃতি সংসদ দোহাজারী পৌরসভা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ দোহাজারী পৌরসভার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মীদের দাবি, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি সাধারণ সম্পাদক পদের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
তবে দোহাজারী পৌরসভা ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে দলীয় ফোরাম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে সাধারণ সম্পাদক পদে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *