তারেক রহমান চট্টগ্রাম থেকে দাঁড়ালে—চট্টগ্রাম হবে ধানের শীষের অদম্য দুর্গ: এস.কে. খোকা তোতন

0
2

চট্টগ্রাম প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেন বিএনপির সমর্থক গোষ্ঠীর আহবায়ক এস.কে. খোকা তোতন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিল বিএনপি নেতা মাহমুদ আলম পান্না, মুস্তাফা কামাল তালুকদার, এবি জিয়াউদ্দিন, এস.এম. আবিব, এস.এম. দুলাল, কামাল, সোহাগ হোসেন, মাহবুব, নুরুল ইসলাম বাবুল, লোকমান হাকিম,
মহিলা নেত্রী শিরিন জাহান, সিদ্দিক হাওলাদার, সোহান, আক্কাস, মোস্তফাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস.কে. খোকা তোতন তার বক্তব্যে বলেন—
“আসন্ন জাতীয় নির্বাচনে যদি দেশনেতা তারেক রহমান চট্টগ্রাম থেকে প্রার্থী হন, তবে চট্টগ্রাম হবে ধানের শীষের অদম্য দুর্গ। চট্টগ্রামের মানুষ সবসময় গণতন্ত্র ও পরিবর্তনের পক্ষে থাকে।”

তিনি আরও বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই দোয়া করছি।”

মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here