চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, মাইক্রোবাস উদ্ধার

0
2

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (বন্দর) বিভাগের বিশেষ অভিযানে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি এক্স-নোহা মাইক্রোবাসও উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকার শিকলবাহা ক্রসিং সংলগ্ন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিএমপি ডিবি (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মিন্টু (৫০) ও মোঃ তোফাজ্জেল হোসেন (৫৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সিলভার রঙের এক্স-নোহা মাইক্রোবাস, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া গ্রেফতারকৃত মিন্টুর বিরুদ্ধে পূর্বেও রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here