প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করছে সরকার: গ্রাহকদের জন্য বড় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর দিল সরকার। দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পর অবশেষে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (২৯ মার্চ) এ বিষয়ে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, গ্রাহকদের ভোগান্তি ও অসন্তোষ বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং খুব শিগগিরই এটি কার্যকর করা হবে।
মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছিল। বিষয়টি পর্যালোচনা করে সরকার গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই চার্জ বাতিলের সিদ্ধান্ত নেয়।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে অভিযোগ রয়েছে, মিটারের মূল মূল্য অনেক আগেই আদায় হয়ে গেলেও বছরের পর বছর এই ভাড়া আদায় অব্যাহত রাখা হয়েছিল—যা সাধারণ গ্রাহকদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছিল।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের লাখো প্রিপেইড গ্রাহক সরাসরি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজ: উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা

এম.এ আরিফ চৌধুরী সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকা থেকে নিখোঁজ হওয়া টিকটকার ইনা পারভিন চন্দনার এখনো কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম...

পলাতক থেকে গ্রেপ্তার: সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগের দীর্ঘ তালিকা

জাহেদুল ইসলাম শ্রাবণ একসময় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ছিলেন বেনজীর আহমেদ। ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র‍্যাবের মহাপরিচালক এবং সর্বশেষ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে...

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার

মো আরিফুল ইসলাম,জেলা প্রতিনিধি (রাঙামাটি)রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৭ বিজিবি)...