অন্ধকারে ২০ গ্রাম

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ভেঙে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের অন্তত ১৬টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রবল ঝড়ো হাওয়ায় একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং তার ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল গভীর রাতে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পড়েছে পুরো এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (২৭ এপ্রিল) সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।  ইউএনও জানান, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করার জন্য ঘটনাস্থলে আসছে বলে জানান। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম...

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা ও সাধারণ সম্পাদক আলফেছানি

বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম...

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির সুযোগ দেখছেন পুতিন, কিয়েভের আশাবাদ নতুন গতির

আন্তর্জাতিক ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূখণ্ডে তৈরি হওয়া অন্যতম রক্তক্ষয়ী সংঘাত অবসানে নতুন আশা দেখা যাচ্ছে। সাড়ে চার বছর ধরে চলা রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ...

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও লাফিয়ে বাড়ছে। পরপর দুই সেশনে ব্যারেলপ্রতি...

কাদার নিচে জমে থাকা অলৌকিক জীবন: নেপালে বিধ্বংসী বন্যায় ৩ দিন পর ৬ বছরের শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক:  হিমালয় কন্যা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার ৩ দিন পর কাদার স্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকন্যাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে...