১৫০ টাকায় এসি বাসে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী: চালু হলো এস আর স্পেশাল সার্ভিস

রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:

সাপ্তাহিক ছুটির দিনের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী পর্যন্ত চালু হয়েছে ‘এস আর স্পেশাল সার্ভিস’। মাত্র ১৫০ টাকা ভাড়ায় এখন এসি বাসে চড়ে বাঁশখালীর চাম্বলসহ উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

ফাইল ফটো

দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে বাঁশখালী উপজেলায় সরাসরি কোনো বাস না দাঁড়ানোর কারণে স্থানীয় বাসিন্দাদের নানা ধরনের যাতায়াত সমস্যার মুখোমুখি হতে হতো। এই সংকট নিরসনে এবং বাঁশখালী এলাকার মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতেই এই বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। নতুন এই সার্ভিসের মাধ্যমে বাঁশখালীর শেষ প্রান্ত পর্যন্ত যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

উদ্যোক্তারা জানান, বিশেষ করে ছুটির দিনে যাত্রীদের অতিরিক্ত চাপ ও ভোগান্তির কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রাম শহর থেকে নিজ এলাকায় বাঁশখালীবাসীর যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

নিউজ

শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকআজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি...

কলকাকলিতে মুখর হওয়ার আগেই নীরব নীলসাগর যান্ত্রিক থাবায় হারাতে বসেছে শীতের অতিথি

আল মিজান ইসলামশীতের শুরুতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকা...

হার না মানা এক নারীর গল্প ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন নীলফামারীর শেফালী বেগম

 আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:বয়স কেবলই একটি সংখ্যা—এই...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি...

শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকআজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা...

সিআরবিতে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী আটক

মোহাম্মদ আরিফ হোসেন, চট্টগ্রাম: নগরীর ব্যস্ততম সিআরবি এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ঝটিকা অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে...