‍মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি।

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি।

নিজস্ব প্রতিবেদকঃ

ওরশ বিরিয়ানির প্রতি চট্টগ্রামের মানুষের রয়েছে অতি আবেগ ও দুর্বলতা। মূলত চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসা, দরবার ও বাৎসরিক মাহফিলে স্পেশাল রেসিপি দ্বারা সুস্বাদু যে বিরিয়ানি তৈরি হয় তা ওরশ বিরিয়ানি নামে পরিচিত। এই ওরশ বিরিয়ানি ঘিরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে নামে-বেনামে ব্যবসা প্রতিষ্ঠান। আর এসব প্রতিষ্ঠান মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিরিয়ানির সাথে খাওয়াচ্ছে অখাদ্য। সম্প্রতি চট্টগ্রামের মইজ্জ্যারটেক ওসমানি ওরশ বিরিয়ানি নামক প্রতিষ্ঠানে মিললো বিরিয়ানির সাথে মাছি। আর তাতেই এই প্রতিষ্ঠান ঘিরে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক

ভুক্তভোগী জানান, ওসমানি ওরশ বিরিয়ানির কথা শুনে অনেক দূর থেকে বন্ধুদের নিয়ে বিরিয়ানি খেতে এখানে এসেছি। কিন্তু খাওয়ার এক পর্যায়ে বিরিয়ানিতে মিললো মরা মাছি। বিষয়টি দোকানের ম্যানেজারকে অভিহিত করলে তিনি গুরত্ব না দিয়ে বলেন, এত বড় প্রতিষ্ঠানে এরকম কয়েকটা মাছি থাকবে,সেটা কোন ব্যাপার না ম্যানেজারের এমন কথা শুনে উপস্থিত ক্রেতাদের মাঝে তৈরি হয়েছে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

 

খবর নিয়ে দেখা যায়, রমরমা এ ব্যবসায় নেই কোনো প্রশাসনের তদারকি। অপরিচ্ছন্ন রান্না ঘর আর নোংরা পরিবেশে খাওয়ানো হচ্ছে ওসমানী ওরশ বিরিয়ানি। ক্রেতাদের দাবি, প্রশাসন যেনো এসব প্রতিষ্ঠানে সঠিক তদারকির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নেহা (১৯) নামের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১...

চট্টগ্রামের জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস...