- নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে পেশাজীবী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ডিসেম্বর, শুক্রবার বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ ও সততা–পরিশ্রম–সফলতা–কে প্রতিপাদ্য হিসেবে তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি মৃধা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর এড. খালেদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য জসিম উদ্দিন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সভাপতি শামসুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদের, উত্তর জেলার আহ্বায়ক মোহাম্মদ মহসীন চৌধুরীসহ গণ–যুব–শ্রমিক–ছাত্র ও পেশাজীবী পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন
চট্টগ্রামের শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে পেশাজীবীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা বলেন, মানুষের অধিকার সুরক্ষা, প্রযুক্তির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অনিয়ম–দুর্নীতি–সন্ত্রাস রোধে পেশাজীবীদের দায়িত্ব আরও বেড়ে গেছে। বক্তারা উল্লেখ করেন—আইনের শাসন প্রতিষ্ঠাই টেকসই উন্নয়নের মূল শর্ত।
নির্বাচন প্রসঙ্গে বক্তাদের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থীদের পক্ষে সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানান বক্তারা। তারা বলেন
“ভিপি নুরুল হক নুরের নেতৃত্বকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য থাকলে চট্টগ্রামের মাটিতে গণঅধিকার পরিষদ বিজয় অর্জন করবে।”এ ছাড়া ট্রাক মার্কা ভোটারদের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নিবিড় প্রচারণা জোরদার করার তাগিদ দেওয়া হয়।,,
Category: Politics
-

গণতন্ত্র ফেরাতে চট্টগ্রামে পেশাজীবীদের জোরালো বার্তা
-

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও সফরসঙ্গী ড. এনামুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ড. এনামুল হক জানান, চিকিৎসার নানা জটিলতা বিবেচনায় জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ যাত্রায় তার সঙ্গে থাকছেন মোট ১৪ জন সফরসঙ্গী।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সায়েদা শামীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন।এ ছাড়া আরও থাকছেন—
হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লন্ডনে পৌঁছানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার পূর্ণ মেডিকেল অ্যাসেসমেন্ট করা হবে।
-

তারেক রহমান চট্টগ্রাম থেকে নির্বাচনে দাঁড়ালে—চট্টগ্রাম হবে ধানের শীষের অদম্য দুর্গ: এস কে খোদা তোতন
চট্টগ্রাম প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেন বিএনপির সমর্থক গোষ্ঠীর আহবায়ক এস কে খোদা তোতন।দোয়া মাহফিলে উপস্থিত ছিল বিএনপি নেতা মাহমুদ আলম পান্না, মুস্তাফা কামাল তালুকদার, এবি জিয়াউদ্দিন, এস.এম. আবিব, এস.এম. দুলাল, কামাল, সোহাগ হোসেন, মাহবুব, নুরুল ইসলাম বাবুল, লোকমান হাকিম,
মহিলা নেত্রী শিরিন জাহান, সিদ্দিক হাওলাদার, সোহান, আক্কাস, মোস্তফাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এস কে খোদা তোতন তার বক্তব্যে বলেন—
“আসন্ন জাতীয় নির্বাচনে যদি দেশনেতা তারেক রহমান চট্টগ্রাম থেকে প্রার্থী হন, তবে চট্টগ্রাম হবে ধানের শীষের অদম্য দুর্গ। চট্টগ্রামের মানুষ সবসময় গণতন্ত্র ও পরিবর্তনের পক্ষে থাকে।”তিনি আরও বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই দোয়া করছি।”মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।