আন্তর্জাতিক নারী ক্রিকেটে স্মৃতি মান্ধানার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক নারী ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতের ৩০ বছর বয়সী ওপেনার স্মৃতি মান্ধানা। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বিধ্বংসী এক শতক হাঁকিয়ে তিনি সাবেক অধিনায়ক মিতালি রাজকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক ও একাধিক বিশ্বরেকর্ড স্থাপন করেছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে হংকংয়ের বিপক্ষে মাত্র ৬৪ বলে ১৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন মান্ধানা। এই ইনিংস খেলার পথেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৮তম সেঞ্চুরি পূর্ণ করেন। এর ফলে নারী আন্তর্জাতিক ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড এখন মান্ধানার দখলে। এতদিন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে যৌথভাবে ১৭টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে ছিলেন তিনি।

স্মৃতি মান্ধানা
মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) মিলিয়ে ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজের রান ছিল ১০ হাজার ৮৬৮। তাকে ছাড়িয়ে মান্ধানার মোট রান দাঁড়িয়েছে ১০ হাজার ৮৮০-তে। মান্ধানার ফরম্যাটভিত্তিক রানের মধ্যে রয়েছে টি-টোয়েন্টিতে ৪,৬৮১, ওয়ানডেতে ৫,৪১১ এবং টেস্টে ৭৮৮ রান। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস (১০,৭৪০ রান), যিনি চলতি বছরের জুনে অবসর গ্রহণ করেছেন।
হংকংয়ের বিপক্ষে মান্ধানার ১২৪ রান শুধু রানের রেকর্ডেই সীমাবদ্ধ থাকেনি, এটি নারী এশিয়া কাপের ইতিহাসেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন রেকর্ড গড়েছে। তিনি ২০২৪ সালে মালয়েশিয়ার বিপক্ষে করা শ্রীলংকার চামারি আতাপাত্তুর অপরাজিত ১১৯ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন। একই সাথে এটি ভারতের হয়ে নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
বর্তমানে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরির পাশাপাশি আন্তর্জাতিক নারী ক্রিকেটে সর্বোচ্চ ৫০ বা তদূর্ধ্ব ইনিংসের রেকর্ডও এখন এই ভারতীয় বাঁহাতি ওপেনারের দখলে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

প্রজন্মের আবেগ ও এক অবিস্মরণীয় রূপকথার ইতি: আর্জেন্টিনার নীল-সাদা পোশাকে মেসি অধ্যায়ের অবসান

স্পোর্টস ডেস্ক: ১৯৬৬ সালে পর্দায় আসা গল্প হলেও সত্য চলচ্চিত্রের সেই বিখ্যাত সংলাপ—‘আমার কাজ যে ফুরিয়েছে...’—আজ যেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বিষাদময় বাস্তবতায় পরিণত হলো। প্রায়...

পরকীয়ার গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া: অস্বস্তিতে ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত জীবন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার বান্ধবী—ব্রাজিলের...

৪১ বয়সেও রেকর্ডের ফুলঝুরি: রোনালদোর গোল-ঝড়ে শীর্ষেই আল নাসর

খেলার খবরমাঠের সবুজ ঘাসে তাঁর প্রতিটি পদচারণা যেন রূপালি পর্দার কোনো রোমাঞ্চকর থ্রিলার নাটক! ৪০ পেরিয়ে বয়স ৪১-এ পা দিলেও রেকর্ড আর ক্রিস্টিয়ানো রোনালদো...