দেশের ৫ অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কা, সতর্কতা জারি

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী জানা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু–একটি স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

সকালের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের ১২টি জেলায় সকালের মধ্যেই কালবৈশাখী বা দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে...

পরকীয়ায় জড়িয়ে পড়ার কারণ, সামাজিক সমস্যা ও উত্তরণের শিক্ষামূলক উপায়

মুরাদ হোসেন বিপ্লববিবাহিত সম্পর্কের গণ্ডি পেরিয়ে অন্য কোনো ব্যক্তির সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়ায়ে পড়াই হলো পরকীয়া। সাম্প্রতিক সময়ে সামাজিক পরিবর্তনের পাশাপাশি পরকীয়ার প্রবণতা...

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গেই বাস্তবায়ন করা হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের চাকরির স্থায়িত্ব ও জীবনযাত্রার মান নিশ্চিত করা না গেলে বস্তুনিষ্ঠ ও মানসম্মত সাংবাদিকতা সম্ভব নয়—এই আশাবাদ ব্যক্ত করে সরকারের নতুন জাতীয় পে-স্কেলের...