পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু।

পটিয়া প্রতিনিধি : পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে মো: রাফিজ (২৩) নামের এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার খরনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লালারখীল গ্রামের জসিম উদ্দিনের পুত্র। রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাইপাসের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় একটি ভবনের ৯ ফুট উঁচু থেকে পড়ে যুবকের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

জানা গেছে, উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের জসিম উদ্দিনের পুত্র ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় একটি ভবনে রং মিস্ত্রির কাজে যায়। প্রায় ৯ ফুট উঁচু একটি দেয়ালে সিরিজ কাগজ দিয়ে ঘষামাজার কাজ করে রাফিজ। এক পর্যায়ে রহস্যজনকভাবে সে পড়ে ঘটনাস্থলে মারা যায়। পুলিশকে খবর না দিয়ে এবং ময়না তদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যায়।

রং কাজের কন্ট্রাক্টর মো: শহীদ জানান, ভবনের রং করতে কাজের সহকারী হিসেবে রাফিজ যায়। এক পর্যায়ে মই থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। ৯ ফুট উঁচু থেকে পড়ে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

খরনা ইউনিয়নের মহিলা মেম্বার মনোয়ারা জানান, রংয়ের কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছে এক প্রতিবেশি। তবে কিভাবে মারা গেছে তা জানেন না।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নেহা (১৯) নামের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১...

চট্টগ্রামের জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস...