বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি

অর্থ লুট, চাঁদাবাজি, দখল ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তের বিরুদ্ধে সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যুবদলের এক নেতা।

বুধবার (৮ এপ্রিল) যুবদল বিমানবন্দর থানা শাখার নেতা রাসেল সরকার প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া অভিযোগপত্রে এসব অভিযোগ উল্লেখ করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, উত্তরা এলাকায় আল আমিন হোসেন শান্ত ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করেছেন। তার বিরুদ্ধে অর্থ লুট, চাঁদাবাজি, দখল ও মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে তিনি একের পর এক বিতর্ক সৃষ্টি করেছেন। বিশেষ করে জাতীয় নির্বাচনের পর তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষকে মারধর, নির্মাণাধীন ভবন, মালবাহী যানবাহন ও স্থানীয় দোকানপাট থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি দক্ষিণখান বাজার দিয়ে রাতের বেলায় চলাচলকারী পণ্যবাহী গাড়ি থেকেও চাঁদা নেওয়া হত বলে অভিযোগ করা হয়েছে।

গত ৭ মার্চ, বিমানবন্দরের একটি তেলের পাম্পে কর্মীদের মারধর করে ক্যাশ থেকে ৯০ হাজার টাকা লুটের ঘটনায় উত্তরা পূর্ব থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া ৪ এপ্রিল, দক্ষিণখানে স্যুয়ারেজ লাইনের সরকারি মাটির অবৈধ বিক্রিতে বাধা দেওয়ায় যুবদল নেতা রাসেল সরকারসহ তিনজনকে মারধরের ঘটনায় দক্ষিণখান থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, একের পর এক সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার পরও আল আমিন হোসেন শান্তের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি সংগঠনের কিছু মহলের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। দুই থানায় মামলা থাকলেও তার বিরুদ্ধে তদন্ত বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।

এছাড়া, দক্ষিণখান থানাধীন হলান এলাকায় স্যুয়ারেজ লাইনের উন্নয়নকাজের জন্য খনন করা সরকারি মাটি অবৈধভাবে বিক্রি করতে গিয়ে বাধা দিলে ৪ এপ্রিল দুপুরে আল আমিন ও তার সহযোগীরা লাঠি, ইট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রাসেল সরকার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার ভাতিজা মো. সাব্বির হোসেন রাজু, বন্ধু আবরারুল হক জুয়েলসহ আরও কয়েকজন আহত হন।

এজাহারে আরও বলা হয়েছে, একই দিন দুপুরে অভিযুক্তরা পুনরায় সংঘবদ্ধ হয়ে একটি ফিলিং স্টেশনে গিয়ে বাদী আব্দুল বাসারকে মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগকারী শেষ বক্তব্যে বলেন, সরকারের ও দলের ভাবমূর্তি রক্ষার জন্য আল আমিন হোসেন শান্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক:যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন...

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী টুকু, চাওয়া হয়েছে দেশবাসীর দোয়া

নিজস্ব প্রতিবেদকবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য মঙ্গলবার...

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

মাতৃভূমি প্রতিদিন ডেস্কদীর্ঘদিন চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করার পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী...