ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

ভারতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (৫ মে) রাজধানীর জিয়া উদ্যানে কয়েক হাজার নেতাকর্মীর সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ঢাকা জেলা ও দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, মোজাদ্দেদ আলী বাবু, আশিকুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান অভি ও আসাদুজ্জামান, যুবদলের মোকাররম হোসেন সাজ্জাদ, ছাত্রদলের পাভেল মোল্লা ও তমিজ উদ্দিন, তাঁতী দলের হিরা হোসেনসহ আরও অনেকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের রাজনীতিতে কোন দল ক্ষমতায় এল তা মুখ্য বিষয় নয়; বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী। তাই যে দলই ক্ষমতায় আসুক, দ্বিপাক্ষিক সম্পর্ক একই থাকবে। তিনি ভারতের জনগণের নির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার নানা চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব নিয়েছে এবং এসব সংকট মোকাবিলা করে দেশে ইতিবাচক পরিবর্তন আনা হবে। তিনি আরও বলেন, সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে এবং নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে। একদলীয় শাসনের সুযোগ এখন আর নেই, তাই গণতান্ত্রিক চর্চা জোরদার করা জরুরি। এদিকে, কর্মসূচিতে অংশ নিয়ে সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণ রায় চৌধুরী দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ, পাশাপাশি আন্দোলন-সংগ্রামে পাশে থাকা নেতাকর্মীদের প্রতিও ধন্যবাদ জানান। নিপুণ রায় চৌধুরী আরও বলেন, তার রাজনৈতিক লক্ষ্য হবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। দেশের পররাষ্ট্রনীতি জনগণের স্বার্থকে সামনে রেখেই পরিচালিত হবে এবং জনগণের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

বালুর ট্রাক দিয়ে পথ রোধ করেও থামানো যাবে না এনসিপিকে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদকএনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বালুর ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে তাদের কর্মসূচি থামানো সম্ভব নয়। বুধবার (২৯ জুলাই) নিজের ফেসবুক...

জিয়ার আদর্শ ধারণের আহ্বান, চন্দনাইশে আলোচনা সভা অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...

দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৪ মে) এক...