যুদ্ধের মধ্যেও বিপুল তেল বিক্রি করেছে ইরান

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মার্চ-এপ্রিল মাসে উল্লেখযোগ্য পরিমাণ তেল বিক্রি করেছে ইরান। দেশটির তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে পাকনেজাদ দাবি করেন, যুদ্ধ শুরুর পরও ইরান সন্তোষজনক হারে জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, এ বিক্রি থেকে অর্জিত আয়ের একটি অংশ যুদ্ধের ক্ষতিগ্রস্ত তেল খাত পুনর্গঠনে ব্যয় করা উচিত। এর আগে গত মাসে তেলমন্ত্রী জানিয়েছিলেন, ইরানি অপরিশোধিত তেলের বিক্রয়মূল্যও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির বন্দরগামী জাহাজে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ এপ্রিল) থেকে মার্কিন নৌবাহিনী এই অবরোধ কার্যকর করে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা ট্যাংকার জাহাজ অবরোধ অতিক্রম করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, ‘রিচ স্টারি’ নামের জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে অবরোধের আওতাধীন সমুদ্রপথ অতিক্রম করেছে, যা অবরোধ শুরুর পর এ ধরনের প্রথম ঘটনা। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য সংস্থা মেরিন ট্রাফিক ও কেপলারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাত্রা করেছিল জাহাজটি। মাঝারি আকারের এই ট্যাংকারটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন।

নিউজ

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম...

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা ও সাধারণ সম্পাদক আলফেছানি

বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম...

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির সুযোগ দেখছেন পুতিন, কিয়েভের আশাবাদ নতুন গতির

আন্তর্জাতিক ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূখণ্ডে তৈরি হওয়া অন্যতম রক্তক্ষয়ী সংঘাত অবসানে নতুন আশা দেখা যাচ্ছে। সাড়ে চার বছর ধরে চলা রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ...

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও লাফিয়ে বাড়ছে। পরপর দুই সেশনে ব্যারেলপ্রতি...

কাদার নিচে জমে থাকা অলৌকিক জীবন: নেপালে বিধ্বংসী বন্যায় ৩ দিন পর ৬ বছরের শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক:  হিমালয় কন্যা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার ৩ দিন পর কাদার স্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকন্যাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে...