চার নম্বর ওয়ার্ডে দোয়া ও মানবিকতার মিলনমেলা, উদ্যোগে জাহিদুল ইসলাম শ্রাবণ

0
1

নিজস্ব প্রতিবেদক :

দোহাজারী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শ্রাবণের উদ্যোগে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম শ্রাবণ। এতে সভাপতিত্ব করেন দোহাজারী পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক টপ টেন কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল  ইসলাম, কৃষক দলের সদস্য নুরুন্নবী ও আবুল হোসেন, বিএনপি নেতা ফরিদ, জসিম, কামাল ও গফুর।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য লোকমান, শোয়েব, আইয়ুব, পারভেজ, শহীদ, আশিক, মুস্তাফিজ, আজাদ, অলি এবং ছাত্রদলের ফরহাদ ফাহিমসহ স্থানীয় বিএনপি ওঅঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহেদুল ইসলাম শ্রাবণ বলেন, “আমরা চন্দনাইশে আলহাজ্ব নুরুল আনোয়ার চেয়ারম্যানের নেতৃত্বে অতীতের মতোই ঐক্যবদ্ধ আছি। আমরা জিয়া পরিবারের আদর্শে বিশ্বাসী এবং ধানের শীষ আমাদের প্রাণের প্রতীক। আল্লাহ সহায় হলে আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে কৃষক পাবে কৃষি কার্ড, পরিবারের নারীরা পাবে ফ্যামিলি কার্ড। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সে ক্ষেত্রে যুবদলকে অতীতের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
তিনি দোহাজারীকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করে মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান এবং বলেন, “আগামী নির্বাচন কঠিন হবে। তাই ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here