সাতকানিয়ায় দুই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ২ লাখ

0
1

সাতকানিয়ায় দুই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ২ লাখ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে আইসক্রিম ও আইসবার উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে পশ্চিম কাঠগড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘আলিফ আইসক্রিম ফ্যাক্টরি’তে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে অনুমোদনহীন ও নকল লেবেলিং ব্যবহার করে আইসক্রিম উৎপাদন এবং বাজারজাত করার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

একইদিন ‘নাহিয়ান আইসবার, সাতকানিয়া’য় অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে আইসবার উৎপাদনের দায়ে মালিকপক্ষকে একই আইনে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here