বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) ক্রুড অয়েলের তীব্র সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, পরিশোধিত জ্বালানির পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ইআরএলে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয় বলে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মতে, সংকট মোকাবিলায় শেষ মুহূর্ত পর্যন্ত বিকল্প উৎস ব্যবহার করা হলেও ক্রুড অয়েলের ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি। কর্মকর্তারা জানান, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন অপরিশোধিত তেল এবং চারটি সংরক্ষণ ট্যাংকের ডেড স্টক উত্তোলন করেও উৎপাদন চালু রাখা হয়। এরপরও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। ইআরএল সূত্রে জানা যায়, সাধারণ সময়ে দৈনিক প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড অয়েল পরিশোধন করা হলেও সংকটের কারণে গত মাসে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। পরে গত ৪ মার্চ নাগাদ ব্যবহারযোগ্য ক্রুড মজুত ২ হাজার টনের নিচে নেমে যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আনা হয়, যা ইআরএলে পরিশোধনের মাধ্যমে বাজারে সরবরাহ করা হয়। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতায় গত প্রায় দুই মাস ধরে ক্রুড অয়েল আমদানি ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে শোধনাগারের উৎপাদনে। তবে জ্বালানি বিভাগ আশ্বস্ত করেছে, দেশের বিভিন্ন ডিপোতে পরিশোধিত জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে ইআরএল সাময়িকভাবে বন্ধ থাকলেও বাজারে কোনো ধরনের সংকট তৈরি হবে না। বিপিসি আরও জানিয়েছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে অপরিশোধিত তেলের একটি চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওই চালান আসার পর পুনরায় ইআরএলের পরিশোধন কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এদিকে জ্বালানি খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে একক রিফাইনারির ওপর নির্ভরতা কমিয়ে দ্বিতীয় রিফাইনারি স্থাপন এবং জ্বালানি আমদানি উৎস বহুমুখীকরণ এখন সময়ের দাবি।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির সুযোগ দেখছেন পুতিন, কিয়েভের আশাবাদ নতুন গতির

আন্তর্জাতিক ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূখণ্ডে তৈরি হওয়া অন্যতম রক্তক্ষয়ী সংঘাত অবসানে নতুন আশা দেখা যাচ্ছে। সাড়ে চার বছর ধরে চলা রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ...

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও লাফিয়ে বাড়ছে। পরপর দুই সেশনে ব্যারেলপ্রতি...

কাদার নিচে জমে থাকা অলৌকিক জীবন: নেপালে বিধ্বংসী বন্যায় ৩ দিন পর ৬ বছরের শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক:  হিমালয় কন্যা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার ৩ দিন পর কাদার স্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকন্যাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে...