চুরি-ছিনতাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি, সিএমপির অভিযানে ৫ জন গ্রেপ্তার

কামরুল ইসলাম, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় লুট হওয়া মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করে বিক্রির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫৭টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, নগদ অর্থ, আইএমইআই পরিবর্তনের যন্ত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ কমিশনারের নির্দেশনায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে গত ২৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার নন্দনকানন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চক্রটির মূলহোতা বলে অভিযুক্ত মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে ‘পার্টি সোহেল’-সহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয় ২৪টি আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের আরও ১৩৩টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, ২০১টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড, একটি মাইক্রোস্কোপ, মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তনের মেশিন, ৪৪৫টি মোবাইল ফোনের কেসিং, বিভিন্ন চার্জার, মাল্টিপ্লাগ এবং নগদ ১ লাখ ১ হাজার ৫০০ টাকা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন চোর ও ছিনতাইকারী চক্রের কাছ থেকে কম দামে মোবাইল ফোন সংগ্রহ করতেন। পরে বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করে মোবাইল ফোনের আইএমইআই নম্বর ও কেসিং পরিবর্তন করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
এ ঘটনায় কোতোয়ালী থানায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৩/৩৪ ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২(২) ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া সোহেল উদ্দিনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে রয়েছে চারটি মামলা এবং আবু সাঈদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একটি হত্যা মামলা রয়েছে।

নিউজ

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম...

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা ও সাধারণ সম্পাদক আলফেছানি

বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম...

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম অঞ্চলের জোরালো প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে নতুন বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নেহা (১৯) নামের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১...