বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন
বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (৩০ নভেম্বর) কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন।
কমিশনের অন্য সদস্যরা হলেন: মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ যুগ্মসচিব (অব.), ড. এম. আকবর আলী ডিআইজি (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন
অস্বাস্থ্যকর ডাস্টবিন নিয়ে সংবাদ প্রকাশে বাধা
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকার বায়তুল মামুর জামে মসজিদ ও কবরস্থানের সামনে অস্বাস্থ্যকর ডাস্টবিন স্থাপন ও কুকুরের উৎপাত নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করায় হুমকি ও অশ্রাব্য গালিগালাজের শিকার হয়েছেন দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমন।
স্থানীয়দের অভিযোগ—রাস্তার ওপর ডাস্টবিন থাকায় পরিবেশ দূষিত হচ্ছে এবং মুসল্লি, বাসিন্দা, নারী–শিশু ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। বিষয়টি চসিক মেয়র ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার নজরে আনলে মেয়র সরেজমিন পরিদর্শন করে দ্রুত ডাস্টবিন অপসারণের নির্দেশ দেন।
তবে নির্দেশ অমান্য করে পুনরায় একই স্থানে ময়লা ফেললে স্থানীয়রা পুনরায় অভিযোগ জানান।
এরই পরিপ্রেক্ষিতে ১৬ নভেম্বর, রবিবার, চসিক পরিচ্ছন্নতা বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ড্যাব মহাসচিব ডা. সরোয়ার আলম, এবং মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী এলাকা পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় ভিডিও ধারণ করলে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ। তিনি উপস্থিত চসিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গেও উত্তেজিত তর্কে জড়ান বলে জানা গেছে।
ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের চট্টগ্রাম মহানগর কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক তৌহিদুস সালাম নিশাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির সাধারণ সম্পাদক দিদার হোসেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম সম্প্রতি ২১ সদস্যের মহানগর কার্যনির্বাহী কমিটি (আংশিক) অনুমোদন করেছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি: মোহাম্মদ তৈয়ব, মোস্তফা মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, সাদেকুর রহমান রিপন, মোহাম্মদ আজম।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আবু হাসনাত আজাদ।
যুগ্ম সাধারণ সম্পাদক: এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া), জসিম উদ্দিন সাগর, মেজবাহ উদ্দিন চৌধুরী মিন্টু।
সাংগঠনিক সম্পাদক: মো. আকবর হোসেন।
সহ-সাংগঠনিক সম্পাদক: আকতার খান।
প্রচার সম্পাদক: দোলন দাশ।
কোষাধ্যক্ষ: মোহাম্মদ আবুল কালাম আবু।
তথ্য ও গবেষণা সম্পাদক: ফজলুল করিম চারু।
দপ্তর সম্পাদক: নাঈমুল ইসলাম।
সমাজসেবা বিষয়ক সম্পাদক: ইফাজ খান।
রক্তের সম্পর্ক নয়, মানবতা আজ প্রশ্নবিদ্ধ! মেয়ের রূপ বিদেশীর মতো— তাই সংসার ছেড়ে পালাল বাবা!
যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সঙ্গে ২০২০ সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। এরপর ২০২২ সালের ১৩ নভেম্বর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় আফিয়া।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে আলকরণে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর ৩১নং আলকরণ ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম জাহেদ, এবং সঞ্চালনা করেন থানা আহবায়ক কমিটির সদস্য এস এম রিদুয়ান।
এসময় উপস্থিত ছিলেন — ওয়ার্ড ছাত্রদলের নেতা মাইনুদ্দীন হাসান রিয়াদ, সাইদুল ইসলাম তারেক, দূর্জয় দেবনাথ, জায়েদ ইকবাল মায়া, সাইফুল ইসলাম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সাব্বির, এস এম ফরমান, এস কে রিদয়, মিরাজ, জিসান, কাইছার, সায়েদ আপ্রিদি, ওয়াসিফ, মোবিন, আকরামুল ইসলাম, মোহাম্মদ নাছির, আরফাতুল ইসলাম সুমন, মোবারক, সাইদুল ইসলাম সাইদ, এবং মোহাম্মদ তারেকসহ ওয়ার্ড ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন —
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে
ছাত্রদল রাজপথে থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত।
নৈরাজ্য ও দমননীতি আর মেনে নেওয়া হবে না।”
চট্টগ্রামে নানা আয়োজনে সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্টগ্রাম ব্যুরোঃ জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ আয়েজন করা হয়।
দৈনিক সংবাদ সারাবেলার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এম তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)-এর সাধারণ সম্পাদক সালে নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান,
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহাজান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, এস.কে. খোদা তোতন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু,
কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সিআইপি হেলাল,
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট লোকমান শাহ,
দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল, সিজেকেএসের সাঁতার কমিটির সদস্য দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক ইমরান এমি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মনির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, বিএনপি নেতা মো: সাইফুল, তসলিম উদ্দিন, নাসির, শরিফ, সাইফুল প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, দৈনিক সংবাদ সারাবেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি জাহেদুল ইসলাম শ্রাবণ,চট্টগ্রাম প্রতিনিধি মোঃ মাসুম, দক্ষিণ জেলা প্রতিনিধি মোহাম্মদ আরাফাত, রাঙ্গুনিয়া প্রতিনিধি ফাহিম শাহরিয়ার, চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আবু সুফিয়ান বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সত্য তুলে ধরা ও অন্যায়ের প্রতিবাদ করা সাংবাদিকতার মূল শক্তি।
সংবাদ সারাবেলা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও নির্ভীক সাংবাদিকতা করে আসছে। আমি এর সাফল্যের ধারাবাহিকতা কামনা করছি।
এনামুল হক এনাম বলেন, গণতন্ত্রের বিকাশে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের সাহসী ও নিরপেক্ষ ভূমিকার কারণেই জনগণ সত্য তথ্য জানতে পারে।
সংবাদ সারাবেলা সেই দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল উদাহরণ।
জাহিদুল করিম কচি বলেন, ডিজিটাল যুগেও প্রিন্ট মিডিয়ার গুরুত্ব কমে যায়নি। সংবাদপত্র এখনও জনগণের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যভান্ডার।
সংবাদ সারাবেলা পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে—এটি একটি বড় অর্জন।”
বিকেল তিনটা থেকে শুরু হওয়া প্রাণবন্ত এই অনুষ্ঠানটি আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা সাতটায় সমাপ্তি ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্টের নিরাপত্তায় জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
সাবেক এমপি সাদেক খানের ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এসব হিসাবে দুই কোটি ৯২ লাখ ৪১ হাজার ৯২৬ টাকা রয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর অথবা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। মামলার তদন্তের স্বার্থে সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ৩ দিনের রিমান্ডে
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ নভেস্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
তিনি ক্ষমতার অপব্যবহার করে ফারইস্টের ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও বিল্ডিং ২০৭ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকায় কেনেন। ওই টাকা থেকে বিক্রেতাকে ৪৫ কোটি টাকা স্থানান্তর বা হস্তান্তর করেন। সেজন্য দুদক তার বিরুদ্ধে মামলা করে। আসামি ৪৫ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকা পান।