Blog

  • পুরোনো ব্যর্থতা শুধরে নিতে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন

    পুরোনো ব্যর্থতা শুধরে নিতে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন

    জাতিসংঘের জলবায়ু–সংক্রান্ত ৩০তম সম্মেলন বা কপ৩০ শুরু হচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের বেলেম শহরে। আগামীকাল সোমবার ১১ দিনব্যাপী এই সম্মেলনের যাত্রা শুরু হবে। এবারের সম্মেলনে পুরোনো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক দেশ ব্রাজিল। একই সঙ্গে পুরোনো ব্যর্থতা শুধরে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

    কপের পূর্ণ রূপ হলো কনফারেন্স অব দ্য পার্টিস। এর সদস্যদেশগুলো ১৯৯২ সালে একটি আন্তর্জাতিক চুক্তিতে সই করেছিল। চুক্তিটি হলো দ্য ইউনাইডেট নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)। বিশ্ব জলবায়ুব্যবস্থাকে মানুষের বিপজ্জনক তৎপরতা থেকে রক্ষা করাই এর লক্ষ্য। কপের প্রথম সম্মেলন হয় জার্মানির বার্লিনে, ১৯৯৫ সালে।

    এবারের ৩০তম কপ চলছে ২১ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের সভাপতিত্ব করা দেশ হিসেবে ব্রাজিলেরও আলাদা একটি গুরুত্ব রয়েছে। কারণ, এখন থেকে ঠিক ৩৩ বছর আগে দেশটির রিও ডি জেনিরো শহরে একটি সম্মেলে ইউএনএফসিসিসি চুক্তি সই হয়েছিল। স্বাক্ষরকারী দেশগুলো যে অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করে, সে জন্য সম্মেলনে কিছু বিষয়সূচিও নির্ধারণ করেছে ব্রাজিল।

  • বিবিসির সংবাদ শতভাগ ভুয়া, দাবি ট্রাম্পের প্রেস সচিবের

    বিবিসির সংবাদ শতভাগ ভুয়া, দাবি ট্রাম্পের প্রেস সচিবের

    যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির ‘শতভাগ সংবাদ ভুয়া’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলাইট লেভিট। সংবাদমাধ্যমটিকে ‘অপপ্রচার চালানোর একটি হাতিয়ার’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন লেভিট।

    বিবিসির একটি তথ্যচিত্রের জন্য ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে চলমান সমালোচনার মধ্যেই এমন অভিযোগ আনলেন ট্রাম্পের প্রেস সচিব। ওই বক্তব্য সম্পাদনার প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে ব্রিটিশ আইনপ্রণেতারা বলেছেন, বিবিসিকে ‘কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব’ দিতে হবে।

    বিবিসির ওই তথ্যচিত্রে ট্রাম্পকে বলতে দেখা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি সমর্থকদের নিয়ে ক্যাপিটল ভবনের দিকে যাত্রা করবেন তিনি। সমর্থকদের ‘নারকীয় লড়াই’ করতেও আহ্বান জানান। তবে ট্রাম্পের বক্তব্যের একটি অংশ বিবিসি বাদ দিয়েছিল। সেখানে তিনি সমর্থকদের ‘শান্তিপূর্ণভাবে এবং দেশপ্রেমের সঙ্গে নিজেদের কণ্ঠস্বর জোরালো করতে’ বলেছিলেন।
  • প্রকাশ্যে এলেন লাভরভ, বললেন রুবিওর সঙ্গে বৈঠক করতে প্রস্তুত

    প্রকাশ্যে এলেন লাভরভ, বললেন রুবিওর সঙ্গে বৈঠক করতে প্রস্তুত

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার প্রস্তুতির কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আজ রোববার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে লাভরভ বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য কোনো সমঝোতায় নিজেদের প্রধান শর্তগুলো নিয়ে রাশিয়া কোনো আপস করবে না।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে এই যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা করছেন। কিন্তু তাঁর প্রচেষ্টায় এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই। এ পরিস্থিতিতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্বনির্ধারিত একটি বৈঠক গত মাসে হঠাৎ করেই স্থগিত করেন ট্রাম্প।

  • আজিজুলের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল বাংলাদেশ

    সামনে থেকে নেতৃত্ব দেওয়া কাকে বলে দেখালেন আজিজুল হাকিম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আজ রাজশাহীতে আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম যুব ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজটা ২-২ ব্যবধানে ড্র করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

    ম্যাচ জিতে সিরিজ বাঁচাতে বাংলাদেশের যুবারা লক্ষ্য পেয়েছিল ২০৯ রানের। ২৫ বল হাতে রেখে জিতলেও বাংলাদেশ হারিয়ে ফেলেছিল ৮ উইকেট। অবশ্য ৪৬তম ওভারে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আজিজুল যখন ফিরলেন জয় থেকে ২ রান দূরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে ইনিংস ওপেন করা অধিনায়ককে এক প্রান্তে রেখে একের পর এক ব্যাটসম্যান ফিরেছেন ড্রেসিংরুমে। একপর্যায়ে তো ১৬১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

    এরপর শাহরিয়া আল-আমিনকে নিয়ে অষ্টম উইকেটে ৩৫ বলে ৪৬ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন আজিজুল। আউট হওয়ার আগে যুব ওয়ানডেতে নিজের দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নেন এই ওপেনার। গত বছর নভেম্বরে প্রথম সেঞ্চুরিটিও আফগানিস্তানের বিপক্ষে পেয়েছিলেন আজিজুল (১০৩)।
  • জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির

    জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির

    বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে গতকাল শনিবার তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি।

    তবে শুধু কমিটি গঠনই যথেষ্ট নয় বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কমিটিতে যৌন হয়রানি তদন্তে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে যুক্ত করতে হবে।

    গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। তবে এ কমিটির কার্যক্রমে পরিপূর্ণ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও কার্যকারিতা নিশ্চিতের স্বার্থে যৌন হয়রানির মতো বিশেষ ক্ষেত্রে অভিযোগ তদন্তের অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে তদন্ত কমিটিতে যুক্ত করতে হবে।’
  • এবার নড়বড়ে নব্বইয়ে আউট সৌম্য ও নাঈম, ৫ উইকেট তানভীরের

    এবার নড়বড়ে নব্বইয়ে আউট সৌম্য ও নাঈম, ৫ উইকেট তানভীরের

    তানভীরের ৫ উইকেট

    খুলনায় রাজশাহীর বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন বরিশালের অধিনায়ক তানভীর ইসলাম। বাংলাদেশ জাতীয় দলে খেলা এই বাঁহাতি স্পিনার ১০২ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হওয়া রাজশাহী ২৩ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২২ রান তুলে দ্বিতীয় দিন শেষে ব্যবধানটাকে ১ রানে নামিয়ে এনেছে বরিশাল।

    বিনা উইকেটে ৬ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী ৬৫ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে ৭৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন প্রিতম কুমার ও সানজামুল ইসলাম। সানজামুল ৩৮ রান ও প্রিতম করেছেন ৬৫ রান। ৮ রানের ব্যবধানে দুজনের বিদায়ে ১৪৯/৭ হয়ে যায় রাজশাহীর স্কোর। ১৫৯ রানে অষ্টম উইকেট পতনের পর প্রথমে নিহাদউজ্জামানকে (৩৫) নিয়ে ৩৫ ও পরে শফিকুল ইসলামকে (৩) নিয়ে ৩৬ রানের জুটি গড়েন রাজশাহীর ১০ নম্বর ব্যাটসম্যান আলী মোহাম্মদ ওয়ালিদ (৪৫*)।

  • নেপাল–ভারত ম্যাচ খেলতে কাল দুপুরে আসছেন হামজা

    নেপাল–ভারত ম্যাচ খেলতে কাল দুপুরে আসছেন হামজা

    আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

    এই ম্যাচগুলো সামনে রেখে আগামীকাল দুপুরে ঢাকায় আসার কথা লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর। আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান।

    গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচে দুটিতে ড্র, দুটিতে হার হাভিয়ের কাবরেরার দলের। এ মাসে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ।

  • ফিনলে সাউথ সিটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

    ফিনলে সাউথ সিটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

    চট্টগ্রাম, ৪ নভেম্বর ॥ ফিনলে সাউথ সিটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিনলে সাউথ সিটির সিনিয়র সহসভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক আইয়ুব খান, ফিনলে প্রোপার্টিজের মার্কেটিং ম্যানেজার নাছির উদ্দিন, ফিল্ড ম্যানেজার জাহাঙ্গীর ভাইসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সাক্ষাৎকালে নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের ঘোষিত “ক্লিন সিটি, গ্রিন সিটি” কর্মসূচির বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

    মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন ফিনলে সাউথ সিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, নাগরিক উদ্যোগ ও অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব নয়।

  • নলুয়ায় বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

    নলুয়ায় বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

    সাতকানিয়া প্রতিবেদকঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩নং নলুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবু ছৈয়দ রনি।
    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা নুরুল কবির বাদশা, নলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা ডা. রানা চৌধুরী, লোকমান, ছাবের, এমরান, আহমদ মিয়া, শেখ জামাল দিদার, আবু তাহের, উপজেলা যুবদল নেতা আবু তৈয়ব রানা, জমির উদ্দীন, মোহাম্মদ নোমান, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব হামিদুল ইসলাম, কৃষকদল নেতা জাহাঙ্গীর, ইউনিয়ন বিএনপি নেতা নুরুচ্ছফা, ইব্রাহিম, উপজেলা শ্রমিকদল নেতা মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জিসান আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা জমির উদ্দীন ইদ্রিস ইমন, নাজিম উদ্দীন, তকিব প্রমুখ।

    দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, “৭ই নভেম্বরের চেতনা ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশমাতৃকার গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

  • কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

    কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

    জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘অবশ্যই কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়।’

    ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’–এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে এ সম্মেলন হয়। সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও মঠ-মন্দির পরিচালনা কমিটির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থ বেদ ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিরা প্রদীপ প্রজ্বালন করেন।

    দেশ অস্থিতিশীল হলে পরাজিত, পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বলে সতর্ক করেন তারেক রহমান। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদবিরোধীদের কেউ কেউ ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করেছিল। একইভাবে পতিত–পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করে দেশের গণতন্ত্রে উত্তোরণের পথকে বাধাগ্রস্ত করে কি না, এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান রাখছেন।

    ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের আন্দোলনের সঙ্গী কারও কারও ভূমিকা দেশে ‘আপনার, আমার, আমাদের’ বহু মানুষের অধিকার ও সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

    পতিত ও পলাতক অপশক্তিকে কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে, একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় ও বহাল রাখা।’ সে জন্য বিএনপি অন্তর্বর্তী সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গীদের সহযোগিতা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

    বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই ‘একটি শান্তিকামী, সহনশীল, গণমুখী’ রাজনৈতিক দল বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ভিন্ন দল ও মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা, এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি বলেও দাবি করেন তিনি।

    ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’–এ উপস্থিত দর্শক–স্রোতা। আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে