ভারতে আগে হরর-কমেডি নিয়ে সেভাবে কাজ হয়নি। দক্ষিণ ভারতীয় সিনেমায় কিছু কাজ হলেও হিন্দি সিনেমায় এই ঘরানা ছিল প্রায় অনুপস্থিত। তবে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের হাত ধরে আসে হরর-কমেডি ইউনিভার্স। ‘স্ত্রী’, ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের পথ ধরে এবার দেওয়ালিতে মুক্তি পেয়েছে এই ইউনিভার্সের নতুন সিনেমা ‘থামা’। সব মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজির আয় ১ হাজার ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। গতকাল রোববার প্রযোজনা সংস্থা ইনস্টাগ্রামে এ তথ্য জানায়।
Blog
-

১৫০০ কোটি আয়! রাশমিকাদের বাজিমাত
আয়ের দিক থেকে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স পেছনে ফেলেছে রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’ ও ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজি। আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ভ্যাম্পায়ার কমেডি ‘থামা’র সাফল্যের পর ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্স এখন ১ হাজার ৫০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে। ‘স্ত্রী’ দিয়ে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি হিট ছবি—‘মুনজ্যা’, ‘ভেড়িয়া’ ও ‘স্ত্রী ২’। -

ডাক্তার বলেছেন মাত্র এক বছর বাকি! চলেই গেলেন সেই অভিনেতা
তামিল চলচ্চিত্রজগতের অভিনেতা অভিনয় আর নেই। দীর্ঘদিন লিভার রোগের সঙ্গে লড়াই শেষে ৪৪ বছর বয়সে অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। কয়েক মাস আগেই তিনি জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা ভালো না। এ সময় চিকিৎসার জন্য তিনি আর্থিক সহায়তাও চেয়েছিলেন।
অভিনয় দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। তারপরও তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চিকিৎসার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। অভিনেতার মৃত্যুতে তাঁর ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করছেন।একই সঙ্গে অভিনেতা-কমেডিয়ান কেপিওয়াই বালার সঙ্গে অভিনয়ের একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আবার ভাইরাল হয়েছে। ভিডিওতে, ‘থুল্লুভাদো ইলমাই’ অভিনেতা অভিনয় বলছিলেন, তিনি জানেন তাঁর খুব বেশি দিন বাকি নেই।অভিনয় শেষ দিনগুলোতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইছিলেন। চলতি বছরের আগস্টে কেপিওয়াই বালা তাঁকে এক লাখ রুপি অনুদান দেন। ওই সময় অভিনেতা প্রকাশ করেছিলেন যে তাঁর স্বাস্থ্যের অবনতি দ্রুত হচ্ছে। তিনি বলেছিলেন, ‘জানি না আমি আরও কত দিন বেঁচে থাকব। ডাক্তাররা বলেছেন, আমার সম্ভবত মাত্র এক বছর বা দেড় বছর বাকি।’
-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি বদলে গেল, প্রজ্ঞাপন জারি
স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি কোর্সের পূর্ণমানের ৮০% নম্বর ফাইনাল পরীক্ষায়, ২০% ধারাবাহিক মূল্যায়নে বরাদ্দ থাকবে। ৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে তত্ত্বীয় কোর্স ফাইনাল পরীক্ষার প্রশ্নের ধরন এবং ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন করা হয়েছে।
পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন—
- ৪ ক্রেডিট কোর্সে ১২টি প্রশ্নের মধ্যে ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট নম্বর ৮০ (৮*১০), সময় ৪ ঘণ্টা।
- ৩ ক্রেডিট কোর্সে ৯টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট নম্বর ৬০ (৬*১০), সময় ৩ ঘণ্টা।
- ২ ক্রেডিট কোর্সে ৬টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট নম্বর ৪০ (৪*১০), সময় ২ ঘণ্টা।
- প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্ন (ক, খ, গ বা a, b, c) রাখা যাবে।
ধারাবাহিক মূল্যায়নের ধরন—
প্রতিটি তত্ত্বীয় কোর্সের মোট নম্বরের ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত হবে।
৪ ক্রেডিট তত্ত্বীয় কোর্সে মূল্যায়নের মানবণ্টন—
- অ্যাসাইনমেন্ট তৈরি ও উপস্থাপনা, কুইজে ৫ নম্বর, ক্লাস উপস্থিতিতে ৫ নম্বর ও ইন-কোর্স পরীক্ষায় (দুটি ইন-কোর্সের গড়) ১০ নম্বর — মোট ২০ নম্বর।
-

সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১ করতে মন্ত্রণালয়ের প্রস্তাব, হলে কত টাকা লাগবে
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দুই ধাপ বাড়িয়ে ১১তম করতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কর্মরত সহকারী শিক্ষকদের বর্ধিত গ্রেডে বেতন দিতে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ৮৩১ কোটি ৯১ লাখ টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে লিখিতভাবে এই প্রস্তাব পাঠানো হয়। তার আগে অর্থ বিভাগেও একই ধরনের প্রস্তাব করা হয়। লিখিত প্রস্তাবের ব্যয়ের তথ্যও তুলে ধরা হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে করার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি বিদ্যালয়গুলোতে কর্মবিরতিও পালন করছেন শিক্ষকেরা। শহীদ মিনারের কর্মসূচিতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশ নিয়েছেন। আগের দিন শনিবার আন্দোলনরত এসব শিক্ষকের ওপর চড়াও হয়েছিল পুলিশ। রাজধানীর শাহবাগে শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করেও শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।
শিক্ষকদের অপর দুটি দাবি হলো শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া। কিছুদিন আগে তাঁরা সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১ তম করার দাবিতে আন্দোলন করেছিলেন। তবে সেখান থেকে সরে এসে এসেছেন।
-

চীনে উচ্চশিক্ষা: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে বড় পরিবর্তন
চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকপর্যায়ের ভর্তিপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট-সিএসসিএ’ পরীক্ষা।
চীনের একাধিক সরকারি বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে যে ২০২৬ সালের ভর্তিপ্রক্রিয়া থেকে এই পরীক্ষার ফলাফল হবে স্নাতকপর্যায়ের আবেদনপত্রের বাধ্যতামূলক অংশ। এই সিদ্ধান্তকে চীনের উচ্চশিক্ষা ব্যবস্থার ‘গেম-চেঞ্জার’ বলা হচ্ছে। কারণ, এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের যোগ্যতা যাচাইয়ের একটি একক, নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে কাজ করবে। এ ছাড়া এই উদ্যোগ ‘স্টাডি ইন চায়না’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে এবং ভর্তিপ্রক্রিয়ায় ন্যায্যতা ও গুণগত মান নিশ্চিত করবে।
-

প্রাথমিক শিক্ষকদের টানা আন্দোলনে বার্ষিক পরীক্ষার ওপর প্রভাব পড়ার শঙ্কা
সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি অনেক বিদ্যালয়ে গতকাল রোববার থেকে অর্থাৎ দুই দিন ধরে কর্মবিরতিও চলছে।
শিক্ষকদের টানা আন্দোলনের কারণে শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে পাঠদান ব্যাহত হচ্ছে। এর ফলে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষার ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষকেরা।
বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী এক কোটির বেশি এবং শিক্ষক রয়েছেন পৌনে চার লাখের বেশি। এর মধ্যে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬ টি, কিন্তু বর্তমানে কর্মরত ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন। ১৭ হাজার ৮টি পদ এখনো শূন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর লালবাগ শিক্ষা এলাকার অধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধানশিক্ষক আজ সোমবার প্রথম আলোকে বলেন, আগে দেখা যেত এ ধরনের কর্মবিরতি সব বিদ্যালয়ে খুব একটা পালন করা হতো না। কিন্তু এবার তা ব্যতিক্রম। যেমন, লালবাগ শিক্ষা এলাকার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন। অন্য সময় শিক্ষা কর্মকর্তারা এসব বিষয়ে কঠোর থাকলেও এবার সেটাও খুব একটা দেখা যাচ্ছে না।এই প্রধান শিক্ষক আরও জানান, আজ তাঁদের বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসেছিল। কিন্তু সহকারী শিক্ষকেরা ক্লাস নেননি। ফলে তিনিই কিছু পড়িয়েছেন। বার্ষিক পরীক্ষার আগে আর অল্পদিন ক্লাস হওয়ার সুযোগ আছে। কিন্তু ইতিমধ্যে দুই দিন ধরে কর্মবিরতি চলেছে। এভাবে চলতে থাকলে বার্ষিক পরীক্ষার ওপর প্রভাব পড়বে।
-

নির্বাচন নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে: হাওলাদার
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন দেশের রাজনীতিতে গভীর সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্যের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, আগামী ফেব্রুয়ারিতে আদৌ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। সরকারকে দায়িত্ব নিয়ে এই সংশয় ও অনিশ্চয়তা দূর করতে হবে।
রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। কোনো কারণে যদি নির্বাচন অংশগ্রহণমূলক না হয়, তাহলে নির্বাচনের পর দেশ আরও গভীর সংকটে নিমজ্জিত হবে।জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘অতীতের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের কারণে দেশে আজ সর্বক্ষেত্রে অনৈক্য বিরাজমান। আমাদের ওই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসতে হবে; না হলে বিশ্বদরবারে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব না।’
-

এই সরকারের কি গণভোট দেওয়ার এখতিয়ার আছে, প্রশ্ন ফরহাদ মজহারের
বর্তমান সংবিধান মেনে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের গণভোট দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, যিনি জুলাই অভ্যুত্থানের পর এই সংবিধান বাতিল করার মত জানিয়েছিলেন।
সংবিধান সংস্কারে গণভোটের দিকে সরকারের এগিয়ে যাওয়ার মধ্যে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই প্রশ্ন তোলেন ফরহাদ মজহার। ‘নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ’ নামের একটি প্ল্যাটফর্ম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ফরহাদ মজহার বলেন, ‘গণভোট কে দেবে? এই সরকারের কি এখতিয়ার আছে গণভোট দেওয়ার? তিনি (প্রধান উপদেষ্টা) তো বলছেন, এই সংবিধান রক্ষা করব। কিসের গণভোট?’
-

বিএনপির কর্মী সমাবেশে পৌরসভার নির্বাহী কর্মকর্তা, নেতা বেছে নিতে ভুল না করার আহ্বান
বিএনপির কর্মী সমাবেশে অংশ নিয়ে আগামী নির্বাচনে নেতা বেছে নিতে ভুল না করার আহ্বান জানিয়েছেন জামালপুরের মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সরকারি কর্মকর্তা হয়ে নির্বাহী কর্মকর্তার এ ধরনের বক্তব্যকে চাকরিবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গতকাল রোববার বিকেলে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী এলাকায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সেদিন তাঁর দেওয়া বক্তব্যের ৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আজ সোমবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসিবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার (শামীম)।
কর্মী সমাবেশে অংশ নেওয়ার ভিডিও বক্তব্য ও কিছু ছবি পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান তাঁর ব্যক্তিগত ফেসবুকেও পোস্ট দেন। অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫ (১) ও ৫ (২) অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। -

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বহালের দাবিতে এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ
মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে শিবচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে জড়ো হন উপজেলা বিএনপির নেতা–কর্মী ও প্রার্থীর অনুসারীরা। পরে বিক্ষোভ মিছিলটি এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেন ধরে নাওডোবা পর্যন্ত গিয়ে শেষ হয়।
প্রায় আধা ঘণ্টা এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনের চালকেরা। মিছিল শেষে নাওডোবা গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় বিএনপি নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা, সদস্য মাহাবুবুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান, পৌর যুবদলের সদস্যসচিব আজমল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মৃধা, শিবচর পৌরসভা ছাত্রদলের সভাপতি শিহাব মিয়া প্রমুখ।