চট্টগ্রামের গর্ব বিসিবি সভাপতি তামিম ইকবাল: পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সাগরিকার প্রবেশপথ

চট্টগ্রামের গর্ব তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। আর তার এই নতুন পরিচয়ে প্রথমবার নিজ শহরে আগমনকে ঘিরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় তৈরি হয়েছে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ। যে মাঠে একসময় ব্যাট হাতে দর্শকদের মাতিয়েছেন, সেই মাঠেই এবার তিনি আসছেন দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব নিয়ে—এ খবরেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো নগরজুড়ে। সাগরিকা স্টেডিয়ামের প্রবেশপথসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে টানানো হয়েছে বড় বড় পোস্টার ও ব্যানার। তামিমকে অভিনন্দন জানিয়ে সাজানো এসব আয়োজনে ফুটে উঠেছে চট্টগ্রামের মানুষের গর্ব ও ভালোবাসা। স্টেডিয়াম গেট থেকে শুরু করে আশপাশের এলাকা যেন রূপ নিয়েছে এক উৎসবের মঞ্চে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ উপলক্ষে বৃহস্পতিবার সাগরিকা এলাকায় ছিল বাড়তি দর্শক উপস্থিতি ও উত্তেজনা। সিরিজ নির্ধারণী এই ম্যাচের আবহের সঙ্গে যোগ হয়েছে তামিমকে ঘিরে আলাদা উচ্ছ্বাস। স্টেডিয়ামের প্রবেশমুখে চোখে পড়ে তামিম ইকবালের ব্যাটিং মুহূর্তের বড় বড় ব্যানার, যেখানে তাকে জাতীয় দলের জার্সিতে তুলে ধরা হয়েছে। নতুন দায়িত্বে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চট্টগ্রামের ক্রিকেটে তার অবদানও তুলে ধরা হয়েছে এসব পোস্টারে। মাঠে আসা দর্শকরাও এই আবেগে শামিল হয়েছেন। কেউ পোস্টারের সামনে ছবি তুলছেন, কেউবা আলোচনা করছেন তামিমের নতুন দায়িত্ব নিয়ে। অনেকের কাছে বিষয়টি ভিন্ন এক অনুভূতি—যাকে এতদিন ব্যাট হাতে দেখেছেন, এখন তাকেই দেখা যাচ্ছে দেশের ক্রিকেট পরিচালনার শীর্ষে। দর্শক হাসান বলেন, “তামিম ইকবাল আমাদের চট্টগ্রামের ছেলে। যে মাঠে তিনি খেলেছেন, আজ সেখানে তিনি বিসিবির সভাপতি হিসেবে আসবেন—এটা আমাদের জন্য গর্বের।” খুদে ক্রিকেটার রাফসান রাফী জানায়, “ছোটবেলা থেকে তামিম ভাইকে দেখে বড় হয়েছি। এখন তিনি বোর্ডের দায়িত্বে—এটা আমাদের জন্য অনুপ্রেরণা। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে আশা করি।” এদিকে ম্যাচকে ঘিরে সাগরিকা এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। দর্শকের চাপ থাকলেও পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি তামিমকে ঘিরে এই আবহ স্টেডিয়াম এলাকায় বাড়তি প্রাণচাঞ্চল্য এনে দেয়। উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। তিন মাস মেয়াদি এই কমিটিতে আরও কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্ব যুক্ত রয়েছেন এবং ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু হয়েছে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

আন্তর্জাতিক নারী ক্রিকেটে স্মৃতি মান্ধানার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক নারী ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতের ৩০ বছর বয়সী ওপেনার স্মৃতি মান্ধানা। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বিধ্বংসী এক শতক হাঁকিয়ে তিনি...

প্রজন্মের আবেগ ও এক অবিস্মরণীয় রূপকথার ইতি: আর্জেন্টিনার নীল-সাদা পোশাকে মেসি অধ্যায়ের অবসান

স্পোর্টস ডেস্ক: ১৯৬৬ সালে পর্দায় আসা গল্প হলেও সত্য চলচ্চিত্রের সেই বিখ্যাত সংলাপ—‘আমার কাজ যে ফুরিয়েছে...’—আজ যেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বিষাদময় বাস্তবতায় পরিণত হলো। প্রায়...

পরকীয়ার গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া: অস্বস্তিতে ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত জীবন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার বান্ধবী—ব্রাজিলের...