নিঃশব্দে বাড়ছে না তো থাইরয়েড ক্যানসার? জেনে নিন ৫টি সতর্ক সংকেত

গলার নিচে প্রজাপতির মতো দেখতে ছোট একটি গ্রন্থি হলো থাইরয়েড, যা শরীরের হার্ট রেট, রক্তচাপ, তাপমাত্রা ও মেটাবলিজম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই গ্রন্থির কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে দেখা দিতে পারে থাইরয়েড ক্যানসার

সমস্যা হলো, এই রোগের লক্ষণগুলো অনেক সময় এতটাই সাধারণ যে মানুষ সহজে তা বুঝতে পারেন না। মাসের পর মাস এমনকি বছরের পর বছরও শরীরে রোগটি নীরবে বিস্তার লাভ করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে এসব লক্ষণ অ্যাসিডিটি, ভাইরাল সংক্রমণ বা সাধারণ গলার সমস্যার সঙ্গে মিশে যায়। ফলে রোগ শনাক্ত হতে দেরি হয় এবং চিকিৎসাও পিছিয়ে যায়। থাইরয়েড ক্যানসার বিশেষজ্ঞ ড. ন্যান্সি পেরিয়ের জানান, সচেতনতা থাকলে এ রোগ দ্রুত ধরা পড়ে এবং সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

দীর্ঘদিন ধরে নিচের লক্ষণগুলো থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি—

১) গলার সামনে গাঁট বা ফোলা
গলার সামনে অস্বাভাবিক কোনো গাঁট বা ফোলাভাব দেখা গেলে তা গুরুত্বসহকারে দেখা উচিত। এটি ব্যথাহীন হতে পারে, তবে সময়ের সঙ্গে বড় হলে সতর্ক হতে হবে।

২) গলা বা কানে ছড়িয়ে পড়া ব্যথা
গলায় চাপ বা অস্বস্তি থেকে শুরু করে কানের দিকে টান অনুভূত হওয়া—এ ধরনের দীর্ঘস্থায়ী ব্যথা সতর্ক সংকেত হতে পারে।

৩) কণ্ঠস্বর বদলে যাওয়া
স্বরযন্ত্রের কাছাকাছি অবস্থানের কারণে টিউমার হলে কণ্ঠস্বর পরিবর্তিত হতে পারে। টানা তিন সপ্তাহের বেশি স্বরভঙ্গ থাকলে তা অবহেলা করা উচিত নয়।

৪) গিলতে বা শ্বাস নিতে অসুবিধা
খাবার গিলতে সমস্যা, গলায় কিছু আটকে থাকার অনুভূতি বা শ্বাসকষ্ট—এসব লক্ষণ টিউমারের চাপের কারণে হতে পারে।

৫) দীর্ঘদিনের শুকনো কাশি
কোনো সর্দি বা অ্যালার্জি ছাড়াই দীর্ঘস্থায়ী শুকনো কাশি থাকলেও সতর্ক হতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব লক্ষণ তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে দেরি না করে পরীক্ষা করানো উচিত। কারণ সময়মতো শনাক্ত করা গেলে থাইরয়েড ক্যানসার সফলভাবে চিকিৎসা করা সম্ভব এবং ঝুঁকি অনেকটাই কমে আসে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

থানকুনি পাতার ঔষধি গুণ ও বহুমুখী ব্যবহার

নিজস্ব প্রতিবেদক: দৈনন্দিন জীবনের নানা শারীরিক অসুস্থতায় প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভরতা বাড়ছে। বহুকাল ধরে ভেষজ চিকিৎসায় থানকুনি পাতা একটি অতি পরিচিত ও বিশ্বস্ত নাম। সাধারণ...

প্রকৃতির জাদুকরী আশীর্বাদ: অ্যালোভেরায় রূপচর্চার বৈজ্ঞানিক রহস্য ও সঠিক ব্যবহার

নিজস্ব প্রতিবেদক:   রাসায়নিক প্রসাধনীর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। স্বাস্থ্যকর ত্বক ও ঝলমলে চুলের জন্য বর্তমানে সবচেয়ে কার্যকর...

মোটা স্ত্রী, সুখী জীবন: সৌন্দর্যের প্রচলিত ছক ভেঙে কেন সেরা জীবনসঙ্গী প্লাস-সাইজ নারীরা

মাতৃভূমি প্রতিদিন ডেস্ক  বিবাহ ও সংসার জীবনে একজন উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচন মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। ঐতিহ্যগতভাবে রূপ-চেহারা, শারীরিক গঠন কিংবা বাহ্যিক সৌন্দর্য দেখে জীবনসঙ্গী বেছে...