প্রীতি ম্যাচে জমজমাট বাঘাইছড়ি—তরুণদের ক্রীড়াচর্চায় নতুন উদ্দীপনা

  • মো. আরিফুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি।
    রাঙামাটির বাঘাইছড়িতে তরুণদের ক্রীড়াচর্চা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে বাঘাইছড়ি ফুটবল একাডেমির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বাঘাইছড়ি মিনি স্টেডিয়ামে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় বাঘাইছড়ি ফুটবল একাডেমি ও গোমতি ফুটবল একাডেমি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে ম্যাচটি হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। মাঠে উপস্থিত দর্শকরাও খেলাটি উপভোগ করেন উৎসবমুখর পরিবেশে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি, জোন কমান্ডার, মারিশ্যা জোন (২৭ বিজিবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম, জোন উপ-অধিনায়ক; মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিএমএস, সহকারী পরিচালক (কোয়ার্টার মাস্টার), মারিশ্যা জোন; মো. ওমর আলী, সভাপতি, বাঘাইছড়ি উপজেলা বিএনপি; মো. রহমত উল্লাহ খাজা, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি পৌর বিএনপি; এবং মো. আব্দুল কাইয়ুম, সাবেক ভাইস চেয়ারম্যান, বাঘাইছড়ি উপজেলা পরিষদ।
    খেলায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন মো. হান্নান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক কমিটির সদস্যরা। সঞ্চালনায় ছিলেন মো. আশিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক, হিল স্পোর্টস অ্যাসোসিয়েশন, বাঘাইছড়ি।
    খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
    এসময় অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার জীবনে উদ্বুদ্ধ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও বাঘাইছড়িতে এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

আন্তর্জাতিক নারী ক্রিকেটে স্মৃতি মান্ধানার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক নারী ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতের ৩০ বছর বয়সী ওপেনার স্মৃতি মান্ধানা। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বিধ্বংসী এক শতক হাঁকিয়ে তিনি...

প্রজন্মের আবেগ ও এক অবিস্মরণীয় রূপকথার ইতি: আর্জেন্টিনার নীল-সাদা পোশাকে মেসি অধ্যায়ের অবসান

স্পোর্টস ডেস্ক: ১৯৬৬ সালে পর্দায় আসা গল্প হলেও সত্য চলচ্চিত্রের সেই বিখ্যাত সংলাপ—‘আমার কাজ যে ফুরিয়েছে...’—আজ যেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বিষাদময় বাস্তবতায় পরিণত হলো। প্রায়...

পরকীয়ার গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া: অস্বস্তিতে ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত জীবন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার বান্ধবী—ব্রাজিলের...