সাংবাদিক আবু সাঈদ অপুর বিরুদ্ধে অপপ্রচার: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ও ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিশেষ প্রতিনিধি

চ্যানেল ওয়ানের অনুসন্ধানী সাংবাদিক আবু সাঈদ অপুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন অথবা লিখিতভাবে ভুল স্বীকার করার আলটিমেটাম দেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে চ্যানেল ওয়ানের এই তরুণ ও অনুসন্ধানী সাংবাদিককে লক্ষ্য করে নানা বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টদের অভিযোগ, এ ধরনের ভিত্তিহীন মন্তব্য ও ভুয়া তথ্যের মাধ্যমে তার দীর্ঘদিনের পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এই প্রসঙ্গে এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জাতীয় দৈনিক ‘আমাদের মাতৃভূমি’ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আল মিজান। তিনি স্পষ্ট জানান, সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করা এবং পেশাগত অপপ্রচার কোনোভাবেই সহ্য করা হবে না।

বিবৃতিতে আল মিজান হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে অপপ্রচারকারীরা যদি তাদের দাবির স্বপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে না পারেন অথবা নিঃশর্ত ক্ষমা না চান, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।” ইতোমধ্যে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি সাইবার ও দেশের প্রচলিত ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে এ জাতীয় অপপ্রচারের বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও তদন্তের দাবি জামালপুর পৌরসভার দয়াময়ী মোড় সংলগ্ন এলাকায় যৌনপল্লীর ঠিক সম্মুখে অবস্থিত একটি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি পদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আল মিজান ইসলাম। গত ২২ সেপ্টেম্বর ২০২৬...

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল ছাত্রদলের নির্বাহী কমিটিতে পদ পেলেন নীলফামারীর কৃতি সন্তান মেহেদী হাসান

আল মিজান, নীলফামারী:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন নীলফামারী জেলার কৃতি সন্তান মেহেদী হাসান।...