ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল ছাত্রদলের নির্বাহী কমিটিতে পদ পেলেন নীলফামারীর কৃতি সন্তান মেহেদী হাসান

আল মিজান, নীলফামারী:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন নীলফামারী জেলার কৃতি সন্তান মেহেদী হাসান। সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও তরুণ নেতৃত্বকে ত্বরান্বিত করার লক্ষ্যে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

মেহেদী হাসান বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত মেহেদী ছাত্রজীবনের শুরু থেকেই নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। শিক্ষাজীবনে সুনামের পাশাপাশি দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও রাজপথের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মেহেদী হাসান বলেন, “আমার ওপর আস্থা রেখে সংগঠন যে দায়িত্ব দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং দলকে সুসংগঠিত করতে দারুস সালাম থানা ছাত্রদল রাজপথে সর্বদা সক্রিয় থাকবে।”

মেহেদী হাসান দারুস সালাম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় নীলফামারী জেলা এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, তার মতো মেধাবী ও পরিশ্রমী উদীয়মান নেতৃত্ব ভবিষ্যতে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও তদন্তের দাবি জামালপুর পৌরসভার দয়াময়ী মোড় সংলগ্ন এলাকায় যৌনপল্লীর ঠিক সম্মুখে অবস্থিত একটি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি পদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আল মিজান ইসলাম। গত ২২ সেপ্টেম্বর ২০২৬...

সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

আল মিজান, নীলফামারী প্রতিনিধি:রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের জমকালো অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক,...