বিএনপির কর্মী সমাবেশে পৌরসভার নির্বাহী কর্মকর্তা, নেতা বেছে নিতে ভুল না করার আহ্বান

বিএনপির কর্মী সমাবেশে অংশ নিয়ে আগামী নির্বাচনে নেতা বেছে নিতে ভুল না করার আহ্বান জানিয়েছেন জামালপুরের মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সরকারি কর্মকর্তা হয়ে নির্বাহী কর্মকর্তার এ ধরনের বক্তব্যকে চাকরিবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গতকাল রোববার বিকেলে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী এলাকায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সেদিন তাঁর দেওয়া বক্তব্যের ৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আজ সোমবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসিবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার (শামীম)।

কর্মী সমাবেশে অংশ নেওয়ার ভিডিও বক্তব্য ও কিছু ছবি পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান তাঁর ব্যক্তিগত ফেসবুকেও পোস্ট দেন। অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫ (১) ও ৫ (২) অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক:যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন...

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী টুকু, চাওয়া হয়েছে দেশবাসীর দোয়া

নিজস্ব প্রতিবেদকবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য মঙ্গলবার...

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

মাতৃভূমি প্রতিদিন ডেস্কদীর্ঘদিন চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করার পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী...