সুপ্রিম কোর্টের নিরাপত্তায় জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারকার্য পরিচালনা করে থাকেন। এ ছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি অত্র কোর্টে রক্ষিত আছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য ব্যবহৃত মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।এমতাবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলো।
রোববার (৯ নভেম্বর) জারি করা এ বিজ্ঞপ্তির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার (সুপ্রিম কোর্ট ও স্পেশাল কোর্ট সিকিউরিটি ডিভিশন), শাহবাগ থানার ওসিসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

অনলাইনে তথ্য প্রকাশ ও হুমকি: নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষিকা মোনামির শাহবাগ থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির সংবেদনশীল বা নিজস্ব গোপনীয় তথ্য (ডক্সিং) ছড়িয়ে দিয়ে নিরাপত্তা ঝুঁকিতে ফেলার একের পর এক অভিযোগ উঠছে। সম্প্রতি এমনই এক...

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের সময় পেছাল ১২৯ বার, নতুন তারিখ ৩০ সেপ্টেম্বর

আদালত প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে বহুল আলোচিত এই হত্যা মামলার তদন্ত...

নুসরাত হত্যা: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস

নিজস্ব প্রতিবেদকফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতের রায় আংশিক পরিবর্তন করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জন আসামির...