ভারতের হাসপাতালে মৃত্যুশয্যায় আফগান পেসার

ভারতের দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ও সাবেক গতি তারকা শাপুর জাদরান। ৩৮ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস নামক একটি বিরল এবং প্রাণঘাতী রোগ এবং আরও কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। গত জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানকার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাপুর। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার শাপুরের লম্বা চুল উড়িয়ে বোলিং করাটা ছিল বেশ দেখার মতো। দীর্ঘদেহি সেই পেসারই এখন আইসিইউর বিছানায় কুঁকড়ে শুয়ে থেকে প্রাণ বাঁচানোর লড়াই করছেন। বর্তমানে শাপুর তেমন একটা কথা বলতে পারেন না এবং বেশির ভাগ সময় ঘুমান বলেই জানান গামাই। দ্বিতীয়বার হাসপাতালে ভর্তির সময় শাপুরের ওজন ছিল ৯৮ কেজি। সেটা ১৪ কেজি কমে এখন দাঁড়িয়েছে ৮৪ কেজিতে। চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে ভারতে আনা হয়েছিল। প্রাথমিকভাবে তার রক্তে শ্বেতকণিকার পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায় এবং আগে হওয়া একটি মেরুদণ্ডের অস্ত্রোপচারের পরবর্তী জটিলতা দেখা দেয়। সম্প্রতি করা বোন ম্যারো টেস্টে তার শরীরে এইচএলএইচ ধরা পড়ে। যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া যক্ষ্মা এবং ডেঙ্গুর সংক্রমণের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বর্তমানে অত্যন্ত দুর্বল। শাপুরের এই সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়লে ক্রিকেট বিশ্বজুড়েই শোকের ছায়া নেমেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তার পরিবারের সাথে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তুমি মাঠের একজন লড়াকু যোদ্ধা ছিলে, আমি জানি এই লড়াইয়েও তুমি জিতবে।’ এছাড়া রশিদ খান, মোহাম্মদ নবী এবং উমর আকমলসহ অনেক তারকা ক্রিকেটার তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।আফগানিস্তান ক্রিকেট বোর্ড বর্তমানে তার চিকিৎসার খরচ বহন করছে এবং রশিদ খান তার ভিসা প্রক্রিয়াকরণে বিশেষ সহায়তা প্রদান করেছেন। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে উইনিং রান এসেছিল শাপুরের ব্যাট থেকেই। গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই পেসার আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০টি উইকেট শিকার করেছেন। ওয়ানডেতে ৪৩ ও টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট নেন তিনি। ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ (৪৪ ওয়ানডেতে ৪৩ উইকেট ও ৩৬ টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট) খেলা শাপুর প্রথম অসুস্থতা বোধ করেন গত বছর অক্টোবরে। তাঁর ছোট ভাই গামাই জাদরান জানান, আফগানিস্তানের চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

আন্তর্জাতিক নারী ক্রিকেটে স্মৃতি মান্ধানার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক নারী ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতের ৩০ বছর বয়সী ওপেনার স্মৃতি মান্ধানা। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বিধ্বংসী এক শতক হাঁকিয়ে তিনি...

প্রজন্মের আবেগ ও এক অবিস্মরণীয় রূপকথার ইতি: আর্জেন্টিনার নীল-সাদা পোশাকে মেসি অধ্যায়ের অবসান

স্পোর্টস ডেস্ক: ১৯৬৬ সালে পর্দায় আসা গল্প হলেও সত্য চলচ্চিত্রের সেই বিখ্যাত সংলাপ—‘আমার কাজ যে ফুরিয়েছে...’—আজ যেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বিষাদময় বাস্তবতায় পরিণত হলো। প্রায়...

পরকীয়ার গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া: অস্বস্তিতে ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত জীবন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার বান্ধবী—ব্রাজিলের...