‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা

দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে সরকারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগ। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা এবং মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতেই এ কর্মসূচি চালু করা হচ্ছে। সরকার গঠনের আড়াই মাসের মধ্যেই এ উদ্যোগ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা দেশব্যাপী ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন খেলায় অংশ নেবে। প্রতিযোগিতা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে ঢাকায় চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হবে। আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। একই সময়ে দেশের সব জেলা স্টেডিয়ামে অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবে এবং প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন। এ কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী নিবন্ধন করেছে। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৪৬ জন কিশোর এবং ৪৪ হাজার ১৩৩ জন কিশোরী। সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সিলেট জেলায়। প্রতিযোগিতা শেষে মেধাবী খেলোয়াড়দের বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে এবং ক্রীড়া বৃত্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি আঞ্চলিক বিকেএসপিগুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নিজ নিজ এলাকায় থেকেই প্রতিভাবান খেলোয়াড়রা প্রশিক্ষণ নিতে পারে। প্রতিভা বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি চিকিৎসা সহায়তার ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি। অতীতে সমন্বয়ের অভাবে ক্রীড়া খাতে প্রত্যাশিত ফল আসেনি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

আন্তর্জাতিক নারী ক্রিকেটে স্মৃতি মান্ধানার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক নারী ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতের ৩০ বছর বয়সী ওপেনার স্মৃতি মান্ধানা। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বিধ্বংসী এক শতক হাঁকিয়ে তিনি...

প্রজন্মের আবেগ ও এক অবিস্মরণীয় রূপকথার ইতি: আর্জেন্টিনার নীল-সাদা পোশাকে মেসি অধ্যায়ের অবসান

স্পোর্টস ডেস্ক: ১৯৬৬ সালে পর্দায় আসা গল্প হলেও সত্য চলচ্চিত্রের সেই বিখ্যাত সংলাপ—‘আমার কাজ যে ফুরিয়েছে...’—আজ যেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বিষাদময় বাস্তবতায় পরিণত হলো। প্রায়...

পরকীয়ার গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া: অস্বস্তিতে ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত জীবন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার বান্ধবী—ব্রাজিলের...