সংসদে হট্টগোল: স্পিকারের হস্তক্ষেপে তোপ সামলালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:
জাতীয় সংসদে প্রশ্নের উত্তর দিতে গিয়ে নজিরবিহীন তোপের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত একটি সম্পূরক প্রশ্নের জবাবে তাঁর মন্তব্যের জেরে অধিবেশন কক্ষে বিরোধী দলের সংসদ সদস্যরা তুমুল হট্টগোল ও প্রতিবাদ শুরু করেন।
ঘটনার সূত্রপাত কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্নকে কেন্দ্র করে। প্রশ্নটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উষ্মা প্রকাশ করে মন্তব্য করেন, এমপি প্রশ্ন করছেন নাকি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন—তা বোঝা কঠিন। মন্ত্রীর এই বক্তব্য ও শব্দচয়নে ক্ষুব্ধ হয়ে বিরোধী দলের সদস্যরা একযোগে দাঁড়িয়ে জোরালো প্রতিবাদ শুরু করেন।
কক্ষজুড়ে তীব্র উত্তেজনার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পরিষদকে শান্ত হতে আহ্বান জানান। কার্যপ্রণালি বিধি অনুসরণের ওপর জোর দিয়ে স্পিকার বলেন, মন্ত্রীকে উত্তর দেওয়ার সুযোগ না দিলে সংসদ চালানো সম্ভব নয়। তিনি পরিস্থিতি সামাল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য শেষ করার অনুরোধ জানান।
পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাকি বক্তব্য শেষ করেন এবং পরবর্তীতে বিরোধী দলের সদস্যদেরও কথা বলার সুযোগ দেওয়া হয়।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

সকালের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের ১২টি জেলায় সকালের মধ্যেই কালবৈশাখী বা দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে...

পরকীয়ায় জড়িয়ে পড়ার কারণ, সামাজিক সমস্যা ও উত্তরণের শিক্ষামূলক উপায়

মুরাদ হোসেন বিপ্লববিবাহিত সম্পর্কের গণ্ডি পেরিয়ে অন্য কোনো ব্যক্তির সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়ায়ে পড়াই হলো পরকীয়া। সাম্প্রতিক সময়ে সামাজিক পরিবর্তনের পাশাপাশি পরকীয়ার প্রবণতা...

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গেই বাস্তবায়ন করা হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের চাকরির স্থায়িত্ব ও জীবনযাত্রার মান নিশ্চিত করা না গেলে বস্তুনিষ্ঠ ও মানসম্মত সাংবাদিকতা সম্ভব নয়—এই আশাবাদ ব্যক্ত করে সরকারের নতুন জাতীয় পে-স্কেলের...