ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ৩ দিনের রিমান্ডে

অর্থ আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক পরিচালক এম এ খালেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ নভেস্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মশিউর রহমান তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।
দুদকের পক্ষে আইনজীবী তরিকুল ইসলাম শুনানি করেন। অন্যদিক আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক পরিচালক এম এ খালেক দায়িত্বে থাকাকালে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে অর্থ আত্মসাৎ করেন।

তিনি ক্ষমতার অপব্যবহার করে ফারইস্টের ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও বিল্ডিং ২০৭ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকায় কেনেন। ওই টাকা থেকে বিক্রেতাকে ৪৫ কোটি টাকা স্থানান্তর বা হস্তান্তর করেন। সেজন্য দুদক তার বিরুদ্ধে মামলা করে। আসামি ৪৫ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকা পান।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

অনলাইনে তথ্য প্রকাশ ও হুমকি: নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষিকা মোনামির শাহবাগ থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির সংবেদনশীল বা নিজস্ব গোপনীয় তথ্য (ডক্সিং) ছড়িয়ে দিয়ে নিরাপত্তা ঝুঁকিতে ফেলার একের পর এক অভিযোগ উঠছে। সম্প্রতি এমনই এক...

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের সময় পেছাল ১২৯ বার, নতুন তারিখ ৩০ সেপ্টেম্বর

আদালত প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে বহুল আলোচিত এই হত্যা মামলার তদন্ত...

নুসরাত হত্যা: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস

নিজস্ব প্রতিবেদকফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতের রায় আংশিক পরিবর্তন করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জন আসামির...